ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে গণসংহতি আন্দোলন। জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল রোববার দলটির সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়েছে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।সমাবেশে বক্তারা বলেন, একটি জনগোষ্ঠীকে ভূমি থেকে বিতাড়ন করার এমন ন্যক্কারজনক উদাহরণ পৃথিবীতে আর নেই। ইসরায়েল বিশ্বব্যাপী সন্ত্রাসী রাজত্ব কায়েম করছে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আবদুস সালাম, বাচ্চু ভূঁইয়া, তাসলিমা আখতার, আবুল হাসান ও আরিফুর ইসলাম। বিজ্ঞপ্তি।