ফুটপাতেই মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলগাঁও উড়ালসেতুর নিচে ফুটপাত থেকে গত বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৭৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, তাঁর স্বাভাবিক মৃত্যু হয়েছে।
খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার রাত নয়টার দিকে ফুটপাত থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তি উড়ালসেতুর নিচে সড়কের পাশে ফুটপাতে থাকতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ফুটপাতেই তিনি মারা যান। আশপাশের লোকজন পুলিশে খবর দেন। মৃত্যু স্বাভাবিক মনে হলেও ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।