ফুড সাপ্লিমেন্টকে আইনের আওতায় আনা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুড সাপ্লিমেন্ট বা সম্পূরক খাদ্যকে ওষুধ আইনের আওতায় নেওয়ার উদ্যোগ নিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। গতকাল বুধবার নকল ও ভেজাল ওষুধ অভিযান উপলক্ষে অধিদপ্তরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে কর্মকর্তারা এ কথা বলেন।অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) সেলিম বারামী সাংবাদিকদের বলেন, ফুড সাপ্লিমেন্টকে আইনের আওতায় নেওয়ার উদ্যোগ এখনো প্রাথমিক পর্যায়ে। ফুড সাপ্লিমেন্টকে ওষুধনীতির অন্তর্ভুক্ত করার জন্য অধিদপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে প্রস্তাব পাঠানো হবে, তার খসড়া চূড়ান্ত হয়েছে। ওষুধনীতিতে অন্তর্ভুক্ত করার পর ফুড সাপ্লিমেন্ট-সম্পর্কিত বিষয়গুলো ওষুধ আইনের আওতায় নেওয়া হবে।এক প্রশ্নের উত্তরে অধিদপ্তরের মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন মল্লিক বলেন, ওষুধ আইনের আওতায় পড়ে না বলে ফুড সাপ্লিমেন্টের নিম্নমান বা অন্য কোনো অভিযোগে অধিদপ্তর কাউকে শাস্তি দিতে পারছে না।অধিদপ্তর গত ৫ আগস্ট রাজধানীর মিটফোর্ড এলাকায় ৩৫টি ও মিরপুর এলাকায় তিনটি দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার নিবন্ধনহীন ওষুধ ও ফুড সাপ্লিমেন্ট জব্দ করে। গতকাল সেগুলো দেখানোর জন্য প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে অধিদপ্তর। প্রেস ব্রিফিংয়ে বলা হয়, জব্দ করা ওষুধের মধ্যে হরমোন, অ্যান্টিবায়োটিক, যৌন উত্তেজক, অ্যানালজেসিক, ক্যানসারের ওষুধ, স্টেরয়েড ও হূদেরাগের ওষুধ রয়েছে।কর্মকর্তারা জানান, চিকিৎসকদের দেওয়া নমুনা ওষুধ অভিযানের সময় বিভিন্ন দোকানে বিক্রি হতে দেখা যায়। অধিদপ্তর এই ধরনের ওষুধ বিক্রি না করতে বলেছে।