ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৮৩ বোতল ফেনসিডিলসহ মো. জুয়েল নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর থানা-পুলিশ।
গতকাল সোমবার ডিএমপি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএমপির গণমাধ্যম শাখায় কর্মরত কনস্টেবল লিটন সুতার দুপুরে তাঁর ভাইয়ের বাসা থেকে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। বিমানবন্দর গোলচত্বর এলাকায় জুয়েলকে কালো ব্যাগ হাতে দেখে সন্দেহজনক মনে হলে তিনি জিজ্ঞাসাবাদ করেন এবং ব্যাগ তল্লাশি করে ফেনসিডিল পান। তখন জুয়েল পালানোর চেষ্টা করলে লিটন তাঁকে আটক করেন। পরে বিমানবন্দর থানা-পুলিশ ঘটনাস্থলে এসে ফেনসিডিলসহ লিটনকে গ্রেপ্তার করে। বিমানবন্দর থানায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।