ফেনসিডিলসহ কৃষি কর্মকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গোড়ানে গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে ১১৭ বোতল ফেনসিডিলসহ একজন কৃষি কর্মকর্তা এবং দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া মাসুদ হাসান নোয়াখালীর হাতিয়া উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা।খিলগাঁও থানা সূত্র জানায়, গতকাল সকালে পূর্ব গোড়ানের ১০ নম্বর সড়কের একটি রিকশার গ্যারেজের সামনে আসবে। ওই খবরের ভিত্তিতে খিলগাঁও থানার পুলিশ সাদা পোশাকে ওই এলাকায় অবস্থান নেয়। সকাল সাড়ে ১০টার দিকে দুই ব্যক্তি একটি বড় কাপড়ের থলে একে অন্যের কাছে হস্তান্তর করছিলেন। এ সময় পুলিশ ওই থলেসহ তিনজনকে আটক করে। পুলিশ তল্লাশি চালিয়ে থলের ভেতর থেকে ১১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে।খিলগাঁও থানার ওসি সিরাজুল ইসলাম শেখ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, কৃষি কর্মকর্তা মাসুদ রানা মাদক ব্যবসার সঙ্গে জড়িত।