ফেনসিডিলসহ গ্রেপ্তার ৬
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলগাঁও উড়ালসেতুর নিচে দুটি গাড়িতে তল্লাশি চালিয়ে গতকাল শনিবার পাঁচ হাজার বোতল ফেনসিডিলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন লাবু কাজী, গাজী সালাউদ্দিন খোকন, আয়েশা আক্তার, আমির হামজা, মাহফুজুর রহমান ও সাগর তালুকদার।জ্যেষ্ঠ সহকারী কমিশনার মশিউর রহমান বলেন, তাঁদের বিরুদ্ধে খিলগাঁও থানায় একাধিক মামলা আছে।