ফেনসিডিলসহ ছয়জন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমনা ও খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে গত শুক্রবার ৫৫০ বোতল ফেনসিডিল ও একটি ট্রাকসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেলে মগবাজারের এক বাসা থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ সাইদুর রহমান, জাহিদুল ইসলাম ও আমির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরে আরেক অভিযানে খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালের সামনে একটি ট্রাক তল্লাশি করে পাঁচটি প্লাস্টিকের বস্তার মধ্যে ৫০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। ট্রাকচালক বাদল মণ্ডল, এমদাদুল হক ও রাজু দত্ত নামের আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা হয়েছে। বিজ্ঞপ্তি।