ফেনসিডিলসহ ট্রাক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালবাগের ছাতা মসজিদ এলাকায় ১৪০০ বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। ট্রাকটিতে থাকা কাঠের গুঁড়ার ভেতরে ফেনসিডিলের বোতলগুলো লুকানো ছিল। পুলিশ গাড়ির চালক ও চালকের সহকারীকে গ্রেপ্তার করেছে।  গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন গাড়ির চালক আল আমিন ওরফে সুন্দর চন্দ্র সরকার এবং চালকের সহকারী আবুল কালাম আজাদ। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ট্রাকটি দিনাজপুর থেকে আসছিল। কোথায় নিয়ে যাওযা হচ্ছিল সে বিষয়ে সুনির্দিষ্ট জবাব দিতে পারেননি। দিনাজপুর থেকে তাঁদের বলা হয়েছিল ফোনে যোগাযোগ করে যেখানে পৌঁছাতে বলবে সেখানে পৌঁছে দিতে হবে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।