ফের পিছিয়েছে রমনা বটমূলে বোমা হামলা মামলার সাক্ষ্য গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমনা বটমূলে বোমা হামলাসংক্রান্ত হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ ফের পেছানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করতে না পারায় আদালত ৩০ জুন সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ফজিলা বেগম এ তারিখ নির্ধারণ করেন।আদালত সূত্র জানায়, রাষ্ট্রপক্ষ এক বছরে একজন সাক্ষীও হাজির করতে না পারায় আদালত বারবার তারিখ নির্ধারণ করেছেন।উল্লেখ্য, মামলাটি গত বছরের ২৪ মে দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে বিচারিক আদালতে পাঠানো হয়। ২০০১ সালের ১৪ এপ্রিল ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে জঙ্গিরা বোমা হামলা চালায়। ঘটনার আট বছর পর ২০০৮ সালের ২৯ নভেম্বর নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নানসহ ১৪ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেওয়া হয়। একই ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে আরেকটি মামলা করা হয়। মামলাটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ বিচারাধীন আছে।মুফতি হান্নান ছাড়া অন্য আসামিরা হলেন: আরিফ হাসান, আকবর হোসেন, শাহাদাত উল্লা জুয়েল, আবু তাহের, আবদুর রউফ, মো. তাজউদ্দিন, সাব্বির, শওকাত ওসমান ওরফে শেখ ফরিদ, হাফিজ জাহাঙ্গীর আলম, আবু বকর, মুফতি শফিকুর রহমান, ইয়াহিয়া ও মুফতি আবদুল হাই। তাঁদের মধ্যে আকবর হোসেন জামিনে আছেন। মুফতি হান্নান, আরিফ হাসান, শাহাদাত উল্লা জুয়েল, আবু তাহের ও আবদুর রউফ কারাগারে আটক আছেন। বাকি আসামিরা এখনো পলাতক