ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে পথপ্রদর্শক সোমেন চন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা মনজুরুল আহসান খান বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শ্রমিকনেতা সোমেন চন্দ আক্রান্ত হন এবং মৃত্যুর মুহূর্তেও তিনি লড়াই জারি রেখেছিলেন। একজন সাচ্চা বিপ্লবী হিসেবেই তিনি মৃত্যুকে আলিঙ্গন করেছেন। ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে তিনি পথপ্রদর্শক।
সোমেন চন্দ হত্যাকাণ্ড দিবসে গতকাল মঙ্গলবার পুরান ঢাকার হৃষিকেশ দাস লেনে সোমেন চন্দ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের পর অনুষ্ঠিত সমাবেশে মনজুরুল আহসান খান এ কথা বলেন। তিনি বলেন, তাঁর বিপ্লবী জীবন, আদর্শ ও আত্মত্যাগ চিরদিন বিপ্লবী আন্দোলনের কর্মীদের প্রেরণা জোগাবে।
সমাবেশে আরও বক্তব্য দেন সিবিপির ঢাকা কমিটির নেতা বিকাশ সাহা। উপস্থিত ছিলেন সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য আহসান হাবিব, সিপিবির নেতা অনিরুদ্ধ দাশ, সাজেদুল হক প্রমুখ। স্মৃতিফলকে বিভিন্ন বাম রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও পুষ্পমাল্য অর্পণ করা হয়।
১৯৪২ সালের ৮ মার্চ ফ্যাসিবাদবিরোধী সম্মেলনে সোমেন চন্দ মিছিল নিয়ে যোগ দিতে যাচ্ছিলেন। তখন তিনি হামলায় নিহত হন। বিজ্ঞপ্তি।