ফ্রি স্কুল স্ট্রিটে চারতলা বাড়ি ভাঙতে রাজউকের অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) গতকাল সোমবার নগরের কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে। গতকাল উচ্ছেদ করা হয়েছে ১৪৪ নম্বর ফ্রি স্কুল স্ট্রিটের নির্মাণাধীন চারতলা বাড়ির অংশ। অনুমোদন ছাড়াই বাড়িটি তৈরি করা হয়েছে বলে রাজউক জানিয়েছে। এদিকে নাখালপাড়া ও মিরপুরে হেলেপড়া ভবনগুলোর মালিকেরা নিজ উদোগে তাঁদের ভবন ভাঙার আবেদন জানানোর পর রাজউক তাঁদের সময় দিয়েছে। রাজউকের পরিচালক (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) শেখ আবদুল মান্নান প্রথম আলোকে জানান, হেলেপড়া বাড়ির মালিকদের কিছু সময় দেওয়া হয়েছে। গতকালের অভিযানের নেতৃত্বদানকারী রাজউকের ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা প্রথম আলোকে বলেন, চারতলা বাড়িটি তৈরির জন্য রাজউকের কাছে কোনো আবেদনও করা হয়নি। এ ধরনের অবৈধ আরও কয়েকটি বাড়ি এলাকায় রয়েছে, যেগুলো পর্যায়ক্রমে ভাঙা হবে।