ফ্রি স্কুল স্ট্রিটের রাস্তা নির্মাণের কাজ শেষ করতে সাংসদের তাগিদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের আগেই কাঁঠালবাগান এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের সড়ক নির্মাণের কাজ শেষ করার তাগাদা দিয়েছেন স্থানীয় সাংসদ ফজলে নূর তাপস। প্রায় চার মাস ধরে রাস্তাটি অচল হয়ে থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এ নিয়ে গত শনিবার প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিষয়টি সাংসদ তাপসের নজরে আসে। তিনি প্রথম আলোকে জানান, তিনি গতকালই সংশ্লিষ্ট ব্যক্তিদের কাজটি ঈদের আগে শেষ করার জন্য বলেছেন।