বংশালে জুতার কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুৎস্পৃষ্ট
প্রতীকী ছবি

রাজধানীর বংশাল থানা এলাকার সিক্কাটুলির একটি বাসার নিচতলায় জুতার কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইশরাক হোসেন (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে এই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় ইশরাককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

নিহত ব্যক্তির চাচাতো ভাই ইফাত হোসেন জানান, ইশরাকের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মানিকদী গ্রামে। চার ভাই ও দুই বোনের মধ্যে ইশরাক ছিল তৃতীয়।

ইফাত হোসেনের ভাষ্য, ইশরাক মোবাইলে চার্জ দিচ্ছিল। এ সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।

মো. বাচ্চু মিয়া বলেন, লাশের ময়নাতদন্ত হবে। এ জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে