বইমেলা সম্পর্কে ভ্রান্ত ধারণা ছড়ানো হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এবারও অমর একুশে গ্রন্থমেলায় সব সময় রবীন্দ্রনাথ, নজরুল, জীবনান্দর বই বিক্রি হবে। তবে এটা আমদানি-কারকদের মেলা নয়। বায়ান্নর অমর ভাষা আন্দোলন স্মরণে বইমেলা। এখানে আমদানি করা কোনো বই বিক্রির সুযোগ নেই। কোনো কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠান বইমেলা সম্পর্কে ভ্রান্ত ধারণা প্রচারের চেষ্টা করছে।’ গতকাল শনিবার বিকেলে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়েছে। সংবাদ সম্মেলনে সমিতির নির্বাহী পরিচালক ফরিদ আহমেদ লিখিত বক্তব্য পড়ে শোনান। সমিতির পক্ষে এ কে নাসির আহমেদ, ওসমান গনি, ফয়সল আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন।