বইমেলায় আর জলাবদ্ধতা হবে না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী বছর অমর একুশে বইমেলায় জলাবদ্ধতা হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। গতকাল রোববার বিকেলে বাংলা একাডেমির নজরুল মঞ্চে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমার ছাত্ররাজনীতি এবং জাতির জনকের কন্যা শেখ হাসিনা শীর্ষক এই বইটি লিখেছেন ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান।
সাঈদ খোকন বলেন, কয়েক দিন আগে বইমেলায় শিলাবৃষ্টির কারণে জলাবদ্ধতা হয়েছিল। এতে প্রকাশকদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ভবিষ্যতে বইমেলায় জলাবদ্ধতা হবে না৷ জলাবদ্ধতা নিরসনে সব ধরনের ব্যবস্থা নেবে ডিএসসিসি।