বখাটেদের শাস্তি দাবি সম্মিলিত নারীসমাজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সম্মিলিত নারীসমাজ। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন ফরিদা আখতার, রওশন আরা, লাভলী ইয়াসমিন, সীমা দাস, শাহীনুর বেগম, শবনব হাফিজ প্রমুখ। বক্তারা বলেন, স্কুলগামী মেয়েদের উত্ত্যক্ত করার প্রবণতা বেড়েছে। অনেকেই বখাটেদের উৎপাতে আত্মহত্যা করেছে। কিন্তু কোনো উত্ত্যক্তকারীর শাস্তি হয়নি। এ কারণে গুলশানে জোড়া খুনের মতো ভয়াবহ ঘটনা ঘটেছে। বক্তারা এ ব্যাপারে প্রশাসনকে কঠোর হওয়ার আহ্বান জানান।