বঙ্গবন্ধু বিমানবন্দর নির্মাণে মালয়েশিয়ার আগ্রহ প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে মালয়েশিয়া আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বিশেষ দূত লিখিতভাবে প্রাথমিক আগ্রহের কথা জানিয়েছেন। সরকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে চূড়ান্ত সিদ্ধান্ত নিলে মালয়েশিয়ার সরকার ৫০০ থেকে ৬০০ কোটি ডলার বিনিয়োগ করবে।গতকাল সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সঙ্গে ভারত ও দক্ষিণ এশিয়ায় অবকাঠামো উন্নয়নবিষয়ক মালয়েশিয়ার বিশেষ দূত দাঁতো সেরি এস সামি ভেলুর নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধিদল সাক্ষাৎকালে এ আশাবাদ ব্যক্ত করে। বিজ্ঞপ্তি।