বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যায় রোগী দেখা হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্দিষ্ট ফির বিনিময়ে হাসপাতালেই বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও ব্যবস্থাপত্র দেওয়া শুরু করল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। কর্তৃপক্ষ এই বৈকালিক সেবাকে বলছে ‘স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস’। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত এ সেবার উদ্বোধন করেন। বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখেন। বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লক ভবনের দ্বিতীয় তলায় মেডিসিন, শিশু, গাইনি, চর্ম, কান-নাক-গলা ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের অধ্যাপক ও সহযোগী অধ্যাপকেরা শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রোগী দেখবেন। রোগীদের কাছ থেকে এ জন্য ২০০ টাকা ফি নেওয়া হবে। পর্যায়ক্রমে অন্য বিভাগগুলোতেও এ সেবা চালু করা হবে।