বঙ্গবন্ধু মেডিকেলে আরও দুটি বিভাগে বৈকালিক চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আরও দুটি বিভাগে আজ মঙ্গলবার থেকে বিকেলে বিশেষায়িত চিকিৎসাসেবা শুরু হচ্ছে। বিভাগ দুটি হচ্ছে সাধারণ সার্জারি ও অর্থোপেডিক সার্জারি।শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের দ্বিতীয় তলা থেকে ২০০ টাকা মূল্যের টিকিট সংগ্রহ করে এই চিকিৎসাসেবা নেওয়া যাবে। বিজ্ঞপ্তি।