বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপের বর্ণাঢ্য উদ্বোধন ম্যারাথনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ম্যারাথনে জয়ীদের সঙ্গে অতিথিরা। ছবি: বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ম্যারাথনে জয়ীদের সঙ্গে অতিথিরা। ছবি: বিজ্ঞপ্তি

বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হয়ে গেল বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২০–এর। শনিবার সকালে রাজধানীর হাতিরঝিলে ম্যারাথন দিয়ে শুরু হয় এ আয়োজন।

ঐতিহাসিক সাতই মার্চের এ আয়োজনে আজ শনিবার সাইক্লিং ও ম্যারাথনে জয়ী ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

ম্যারাথনে ছেলেদের বিভাগে স্বর্ণপদক জেতেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আল আমিন। এ বিভাগের রুপা জাতীয় বিশ্ববিদ্যালয়ের তরিকুল ইসলাম ও ব্রোঞ্জ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাজ্জাদ জিতেছেন। মেয়েদের ম্যারাথনে চ্যাম্পিয়ন হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবিহা আল সোহা। রূপা জিতেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মারজিয়া আফরিন আর ব্রোঞ্জ জিতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হামিদা আক্তার জেবা।

সাইক্লিংয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইফুল ইসলাম রাসেল। এ বিভাগে রূপা জিতেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের সায়েম ও ব্রোঞ্জ জিতেছে প্রাইম ইউনিভার্সিটির সানোয়ার। সাইক্লিংয়ে মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাজনীন জাহান। এ বিভাগে রূপা জিতেছেন গণবিশ্ববিদ্যালয়ের সাবিনা খাতুন। এ বিভাগে ব্রোঞ্জ জিতেছেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির নিশাত আনজুম।

বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হয়ে গেল বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২০-এর। শনিবার সকালে রাজধানীর হাতিরঝিলে ম্যারাথন দিয়ে শুরু হয় এ আয়োজন। ছবি: বিজ্ঞপ্তি
বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হয়ে গেল বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২০-এর। শনিবার সকালে রাজধানীর হাতিরঝিলে ম্যারাথন দিয়ে শুরু হয় এ আয়োজন। ছবি: বিজ্ঞপ্তি

পুরস্কার বিতরণীর আগে বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান ঐতিহাসিক সাতই মার্চে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধের আদর্শে তরুণদের উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেছেন, খেলাধুলার আয়োজনে বর্তমান সরকার সব সময়ই উদ্যোগী। তিনি আশা প্রকাশ করেন, খেলাধুলার আগ্রহী হয়ে যুবসমাজ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বড় অবদান রাখতে পারবেন।

অনুষ্ঠানে সিলভার স্পনসর জয়া স্যানিটারি ন্যাপকিনের পক্ষ থেকে চ্যাম্পিয়নদের পাঁচ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এই অর্থ পাঠানো হয় এবারের আয়োজনের পেমেন্ট পার্টনার নগদের মাধ্যমে।

পোলারের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের সর্ববৃহৎ এই ক্রীড়া প্রতিযোগিতা এবার মুজিব বর্ষে হচ্ছে আরও বড় পরিসরে। ১০১টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে এবারের আসরে লড়বেন প্রায় ছয় হাজার বিশ্ববিদ্যালয়–শিক্ষার্থী। তাঁদের মধ্যে নারী ক্রীড়াবিদ ১ হাজার ২০০ জন।

পোলারের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা এবার মুজিব বর্ষে হচ্ছে আরও বড় পরিসরে। ১০১টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে এবারের আসরে লড়বে প্রায় ছয় হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তাদের মধ্যে নারী ক্রীড়াবিদ ১ হাজার ২০০ জন। ছবি: বিজ্ঞপ্তি
পোলারের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা এবার মুজিব বর্ষে হচ্ছে আরও বড় পরিসরে। ১০১টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে এবারের আসরে লড়বে প্রায় ছয় হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তাদের মধ্যে নারী ক্রীড়াবিদ ১ হাজার ২০০ জন। ছবি: বিজ্ঞপ্তি

এবারের আসরে সব মিলে থাকছে ১২টি ইভেন্ট। অ্যাথলেটিকস, ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, ভলিবল, সাইক্লিং, সাঁতার, হ্যান্ডবলের সঙ্গে এবার নতুন করে যোগ হচ্ছে দাবা ও কাবাডি। সব মিলে ৬৮৭টি পদকের জন্য হবে ৪২টি পৃথক পৃথক প্রতিযোগিতা। এখান থেকে একটি বিশ্ববিদ্যালয় পাবে চ্যাম্পিয়নের স্বীকৃতি। আর একজন করে পুরুষ ও নারী খেলোয়াড় পাবে সেরার পুরস্কার। দেশের ১৩টি বিশ্ববিদ্যালয়ে হবে এবারের আসর। বিজ্ঞপ্তি।