বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের সামনে তুলে ধরার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ তুলে ধরার আহ্বান জানিয়েছেন সরকারের তিনজন প্রতিমন্ত্রী। জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল সোমবার শিল্পকলা একাডেমীর চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিতব্য সাত দিনব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেন, মুক্তিযুদ্ধ ও জাতীয় শোক দিবসের সঠিক ইতিহাস তৃণমূল পর্যায়ে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। বাংলাদেশ শিশু একাডেমীতে অনুষ্ঠিত ছিন্নমূল শিশুদের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন বলেন, ২০২১ সালের রূপকল্প বাস্তবায়নে বাংলাদেশের সব নাগরিককে বঙ্গবন্ধুর মতো সাহসী, স ৎ , ত্যাগী ও দেশপ্রেমিক হতে হবে। পরমাণু শক্তি কমিশনে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশ রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা। তাঁর স্বপ্ন বাস্তবায়ন করতে নতুন প্রজন্মের সামনে বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরার আহ্বান জানান তিনি।