বঙ্গবন্ধুর ছবিসংবলিত পোস্টার ছেঁড়ার ঘটনা তদন্তে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ২ আগস্ট রাজউক ভবনে টাঙানো বঙ্গবন্ধুর ছবিসংবলিত পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি করেছে রাজউক। কমিটির সদস্যরা হলেন রাজউকের সদস্য (উন্নয়ন) মাহবুবুল আলম ও উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের পরিচালক মো. এমদাদুল ইসলাম। কমিটিকে দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ওই পোস্টার ছেঁড়ার ঘটনা নিয়ে গতকাল সোমবার সকালে রাজউক কর্মচারী ইউনিয়নের নেতারা রাজউকের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন।বৈঠকে চেয়ারম্যান মো. নূরুল হুদা বলেন, তিনি পোস্টার ছেঁড়ার জন্য কাউকে নির্দেশ দেননি। তিনি শুধু বলেছেন, যত্রতত্র পোস্টার সাঁটানো হলে সৌন্দর্য বিনষ্ট হয়। তাই নির্ধারিত স্থানে পোস্টার দেওয়া উচিত। এ ঘটনা নিয়ে প্রতিদিন যে বিক্ষোভ করা হচ্ছে, তা রাজউকের পরিবেশ নষ্ট করছে।