বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে আনার চেষ্টা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু হত্যকাণ্ডের সাজাপ্রাপ্ত বিদেশে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছে। তাদের অবস্থানের বিষয়েও সরকারের কাছে যথেষ্ট তথ্য রয়েছে। গতকাল বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিকুর রহমান এ কথা বলেছেন। এরই মধ্যে কানাডায় পলাতক আসামি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।গতকাল সচিবালয়ের কার্যালয়ে বঙ্গবন্ধু হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে গঠিত টাস্কফোর্সের সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। তবে কৌশলগত কারণে এ বিষয়ে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।আইনমন্ত্রী বলেন, সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার জন্য স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কূটনৈতিক উপায়সহ নানা পন্থায় কাজ করছে। তাদের ফিরিয়ে আনতে আন্তর্জাতিক কোনো চাপ নেই। যেখানেই পালিয়ে থাকুক না কেন, দেশে ফিরিয়ে এনে তাদের সাজা কার্যকর করা হবে। বর্তমান সরকারের সময়েই কাজটি করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।আইনমন্ত্রীর সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস, আইন ও বিচার বিভাগের সচিব আনোয়ারুল হক, আইজিপি হাসান মাহমুদ খন্দকার, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান উপস্থিত ছিলেন।