প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি অবমাননার অভিযোগে ছয় কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামূলক অবসর দিয়েছে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার কর্তৃপক্ষ ওই আদেশ দেয়।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০০১ সালে এসব কর্মকর্তা ও কর্মচারী বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর করেন। তাঁদের চারজন চতুর্থ শ্রেণী ও একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী এবং একজন দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা। বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছেন সৈয়দ জাকির, ফারুক হোসেন, কাইমুদ্দিন ডালিম, মোস্তফা কামাল, মো. খোকন ও নাজমুল হুদা। এ ব্যাপারে প্রতিষ্ঠানের পরিচালক সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, বঙ্গবন্ধুর ছবি অবমাননার অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।