বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অ্যাটকোর নেতাদের শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) কার্যনির্বাহী কমিটিনর সদস্যরাছবি: অ্যাটকোর সৌজন্যে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) কার্যনির্বাহী কমিটির সদস্যরা। আজ সোমবার বেলা ১১টায় অ্যাটকোর কার্যনির্বাহী কমিটির সদস্যরা রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। অ্যাটকোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাটকোর সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, সিনিয়র সহসভাপতি ও ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী এবং সহসভাপতি ও দেশ টিভির উপব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান।

অ্যাটকোর পরিচালকদের মধ্যে ছিলেন বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক টিপু আলম, বাংলাভিশনের চেয়ারম্যান আবদুল হক, দীপ্ত টিভির ব্যবস্থাপনার পরিচালক কাজী জাহেদুল হাসান, সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের, এশিয়ান টেলিভিশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী খান, নাগরিক টিভির ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক, একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ, এনটিভির পরিচালক আশফাক উদ্দিন আহমেদ, আরটিভির ব্যবস্থাপনার পরিচালক হুমায়ন কবির।

অ্যাটকোর অন্য পরিচালকদের মধ্যে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, নিউজটুয়েন্টিফোরের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান এবং চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদের পক্ষে তাঁদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গত শনিবার রাজধানীর গুলশানে অ্যাটকোর কার্যনির্বাহী কমিটির বৈঠকে নতুন কমিটি গঠিত হয়।