বঙ্গবাজারে দুই দল কর্মচারীর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল দুপুরে বঙ্গবাজারে দুই পক্ষের কর্মচারীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে এলাকার যান চলাচল প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকে। সৃষ্টি হয় তীব্র যানজট।শাহবাগ থানার ওসি রেজাউল করিম জানান, গতকাল বঙ্গবাজার মার্কেটের এক কর্মচারী ইসলামিয়া মার্কেটের একটি দোকানে বেল্ট কিনতে যান। দাম নিয়ে দোকানদারের সঙ্গে তাঁর কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। ওই কর্মচারী ফিরে এসে তাঁকে মারধরের কথা বললে বঙ্গবাজার মার্কেটের কর্মচারীরা ক্ষিপ্ত হয়ে রাস্তায় নেমে আসেন। পাল্টা জবাব দিতে ইসলামিয়া মার্কেটের কর্মচারীরা রাস্তায় এলে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে।