বঙ্গভবনে ঢোকার চেষ্টাকালে এক ব্যক্তি পিটুনিতে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতির বাসভবন ‘বঙ্গভবনে’ ঢুকতে গিয়ে গতকাল বুধবার সকালে রিপন বেপারী (৫০) নামের এক ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পিটুনিতে আহত হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ সূত্র জানায়, সকাল সাড়ে আটটার দিকে রিপন বঙ্গভবনের প্রধান ফটকে ঢোকার চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধা দেন। একপর্যায়ে রিপনকে পেটানো হয়। পরে তাঁকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে রিপন বেপারী সাংবাদিকদের জানান, কর্মসংস্থানের জন্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু সাদা পোশাকের পুলিশ তাঁকে পিটিয়েছে। জানতে চাওয়া হলে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়াতুজ্জামান প্রথম আলোকে বলেন, রিপনই বরং পুলিশের বিশেষ শাখার এএসআই ঘুষি মেরে আহত করেছেন। তাঁর বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ।