বজলুর রহমানের ৭২তম জন্মদিনে আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৈনিক সংবাদ-এর প্রয়াত সম্পাদক সাংবাদিক বজলুর রহমানের ৭২তম জন্মদিন উপলক্ষে গতকাল শনিবার বিকেলে কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বজলুর রহমান ফাউন্ডেশন এর আয়োজন করে। ফাউন্ডেশনের সভাপতি ও কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, বজলুর রহমান সৎ সাংবাদিকতার পথপ্রদর্শক ছিলেন। আলোচনা সভায় বক্তব্য দেন সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূন। সভায় উপস্থিত ছিলেন বজলুর রহমানের সহধর্মিণী ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সাংসদ রুবি রহমান, সংবাদ সম্পাদক আলতামাশ কবির, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী, কবি কাজী রোজী, সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান প্রমুখ।