বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মুগদা এলাকায় গতকাল সোমবার দুপুরে বজ্রপাতে আজিজুল হক (১৪) নামের এক স্কুলছাত্র মারা গেছে। সে মুগদা মানিকনগরের স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আজিজুল পরিবারের সঙ্গে মানিকনগরের থাকত। গতকাল দুপুরের দিকে বৃষ্টিতে ভিজতে সে বাসার ছাদে যায়। এ সময় বজ্রপাতের শব্দ শুনে তার পরিবারের লোকজন ছাদে গিয়ে দেখে, আজিজুল অচেতন অবস্থায় পড়ে আছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুগদা থানার এসআই সাইফুদ্দিন আহমেদ বলেন, লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজিজুলের বাবার নাম সিরাজুল হক।