বধ্যভূমি কবরস্থান উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডিসেম্বরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রায়েরবাজার জাতীয় বধ্যভূমি কবরস্থান উন্নয়ন প্রকল্পের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ১৪ ডিসেম্বর। প্রকল্পটি সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত হয়েছে। ইতিমধ্যে প্রকল্প এলাকার ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের ক্ষতিপূরণের ৩৫৫ কোটি টাকার মধ্যে ৩৫০ কোটি টাকা জেলা প্রশাসনকে হস্তান্তর করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সম্মেলনকক্ষে প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে গত মঙ্গলবার প্রকল্পের পর্যালোচনা সভায় এসব তথ্য প্রকাশ করা হয়। প্রতিমন্ত্রী বলেন, রাজধানীতে দ্রুত নগরায়ণের ফলে মানুষের কবরস্থানের সংকট দেখা দিয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে মরদেহ কবর দেওয়ার সুযোগ বাড়বে। সভায় অন্যান্যের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শাহজাহান আলী মোল্লা, প্রধান প্রকৌশলী ব্রি. জেনারেল আহসানুল হক মিয়া ও ঢাকার জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুনসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ৯৬ দশমিক ২৩ একর জমির ওপর ২০১৩ সালের মধ্যে প্রকল্পটির বাস্তবায়ন কাজ সম্পন্ন করা হবে। কবরস্থানের প্রাক্কলিত ব্যয় ৫০৫ কোটি ৬০ লাখ ১১ হাজার টাকা। প্রকল্পের আওতায় ৮০ হাজার ৫০০টি কবরের সংস্থান হবে।