বন অধিদপ্তর ও পুলিশের অভিযানে ১১৮টি বন্য প্রাণী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন অধিদপ্তর ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে গতকাল রোববার পুরান ঢাকার কাপ্তানবাজারের পোষা প্রাণীর দোকান থেকে ১১৮টি বন্য প্রাণী উদ্ধার করেছে।উদ্ধার হওয়া প্রাণীর মধ্যে আছে বিরল কালিম দুটি, চন্দনা একটি, তিলা ঘুঘু ১৫টি, টিয়া দুটি, মুনিয়া ৩০টি, চড়ুই একটি, বানর একটি, বেজি একটি ও ৬৫টি স্লেটি হেডেড টিয়া।এ ছাড়া ৬ আগস্ট ভারতে পাচারকালে বেনাপোল সীমান্তে আটক বেশ কয়েকটি পাখি গতকাল ঢাকায় নিয়ে আসা হয়। পাখিগুলো হচ্ছে ৩৪টি টিমনে আফ্রিকান গ্রে প্যারেট নামের কাকাতুয়া ও নেদারল্যান্ডের কানুর প্রজাতির ৪১টি পাখি।বন সংরক্ষক তপন কুমার দে বলেন, রোববার ‘বনে বিরল, বাজারে বিকায়’ শিরোনামে প্রথম আলোয় বন্য প্রাণীর অবৈধ ব্যবসা নিয়ে প্রতিবেদন ছাপা হলে গতকাল সকালে পুলিশের সহযোগিতা নিয়ে বন অধিদপ্তরের কর্মকর্তারা কাপ্তানবাজারের মুরগিপট্টির বিপরীতে মনির হোসেনের দোকানে অভিযান চালান। তবে অভিযানের খবর পেয়ে অবৈধ বন্য প্রাণী বিক্রেতারা দোকান থেকে সরে পড়েন। অভিযান দল তিনটি দোকান থেকে লোহার খাঁচায় ভর্তি বন্য প্রাণীগুলো উদ্ধার করে।