বনশ্রীতে ব্যাংক কর্মীর লাশ উদ্ধার স্বামী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বনশ্রীতে তানজিমা মিজান ইয়াসিম (২৫) নামের একজন ব্যাংককর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তানজিমাকে হত্যার অভিযোগে গতকাল শনিবার তাঁর স্বামী রাসেল কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, তানজিমা প্রাইম ব্যাংকের মহাখালী শাখার শিক্ষানবিস কর্মকর্তা ছিলেন। তিনি স্বামী ও আড়াই বছরের এক মেয়ে নিয়ে বনশ্রীর গোড়ানের এক বাসায় থাকতেন। গতকাল বেলা ১১টার দিকে বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ওই সময় তাঁর স্বামী রাসেল দাবি করেন, তানজিমা আত্মহত্যা করেছেন। অপরদিকে তানজিমার পরিবারের দাবি, যৌতুক না পেয়ে রাসেল তানজিমাকে হত্যা করেছে। এ অভিযোগে তানজিমার মা রোবেকা মিজান বাদী হয়ে রাসেলসহ কয়েকজনের বিরুদ্ধে গতকাল সন্ধ্যায় খিলগাঁও থানায় একটি মামলা করেন।