বনানী-উত্তরায় আইস কেনাবেচায় জড়িত সিন্ডিকেটের সব সদস্য গ্রেপ্তার: ডিএনসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বনানী ও উত্তরা থেকে অর্ধকোটি টাকা সমমূল্যের ৫০০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) ও ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বনানী ও উত্তরা এলাকায় আইস কেনাবেচার সঙ্গে জড়িত সিন্ডিকেটের প্রায় সব সদস্যকেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসি।
গতকাল শুক্রবার রাত থেকে ডিএনসির ঢাকা মেট্রোর (উত্তর) একটি দল অভিযান চালিয়ে আইস ও ইয়াবা উদ্ধার করে।
ডিএনসির সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের প্রায় সবাই উচ্চবিত্ত পরিবারের সন্তান। এ সিন্ডিকেট নেটওয়ার্কের বিষয়টিও জানতে পেরেছে ডিএনসি।