বনানী এক্সচেঞ্জের ১৮০০ সংযোগ অকেজো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেবল চুরির কারণে বনানী এক্সচেঞ্জের আওতাধীন ঢাকা ক্যান্টনমেন্ট, ইব্রাহিমপুর, কচুক্ষেত, কাফরুল ও মিরপুর-১৪ এলাকার প্রায় এক হাজার ৮০০ সংযোগ অকেজো হয়ে পড়েছে। দু-তিন দিনের মধ্যে এসব অকেজো টেলিফোন চালু করা সম্ভব বলে জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। গতকাল বিটিসিএল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বনানী রোড-১-এর একটি বাসার সামনের ম্যানহোল থেকে চেয়ারম্যানবাড়ি মাঠ পর্যন্ত এক হাজার ২০০ জোড়া ও ৯০০ জোড়াসহ মোট দুটি কেবেলর ১৪৫ মিটার করে কেব্ল চুরি হয়ে গেছে। সাময়িক এ অসুবিধার জন্য কর্তৃপক্ষ দুঃখিত।