বন্ধ হলো রাজধানীর 'রাজমণি'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>রাজধানীর কাকরাইলে রাজমণি সিনেমা হল প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালের ৩ মার্চ। কামাল আহমেদ পরিচালিত ‘লালু ভুলু’ ছবির প্রদর্শনীর মধ্য দিয়ে চালু হয়েছিল এই হল। ১২ অক্টোবর শাকিব-ববি জুটির ‘নোলক’ ছবির প্রদর্শনীর মধ্য দিয়ে থেমে গেল রাজমণির কার্যক্রম। এখানে ২২ তলা বাণিজ্যিক ভবন হবে। প্রস্তাবিত ভবনে কোনো রকমের সিনেপ্লেক্স বা চলচ্চিত্র প্রদর্শনের কোনো ব্যবস্থা থাকবে না, থাকবে শুধু বাণিজ্যিক বিতান, অফিস। সাম্প্রতিক ছবি।










