বন্ধুকে অভ্যর্থনা জানাতে গিয়ে নিখোঁজ বিল্লাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়েতপ্রবাসী বন্ধুকে অভ্যর্থনা জানাতে শাহ-জালাল আন্ত-র্জাতিক বিমান-বন্দরে গিয়ে আর ফিরে আসেননি বিল্লাল হোসেন (১৮)। তাঁর সঙ্গে থাকা মুঠোফোনটিও বন্ধ।এ ঘটনায় মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিল্লালের বাবা মো. নুরুল ইসলাম। জিডিতে বলা হয়, ২৭ ডিসেম্বর বিকেল চারটার দিকে বিল্লাল কুয়েতপ্রবাসী বন্ধু তমালকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে যান। সঙ্গে ছিল বন্ধু মনজিলা, লিমন ও রিফাত। এর পর থেকে বিল্লালের আর কোনো খোঁজ নেই। তাঁর বন্ধুদের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তাদের ঠিকানাও জানা নেই।নুরুল ইসলাম গতকাল রোববার প্রথম আলোকে বলেন, মনজিলার সঙ্গে বিল্লাল প্রায়ই মুঠোফোনে কথা বলতেন। মনজিলাসহ বাকি বন্ধুরা মিলে তাঁকে অপহরণ করতে পারে।বিল্লাল গত বছর ঢাকা কমার্স কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হন।