বরকত উল্লাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক বাণিজ্য উপদেষ্টা ও বিএনপির নেতা বরকত উল্লাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রোববার ক্যাপিটাল টাওয়ার প্রাইভেট লিমিটেডের অংশীদার খুরশিদ মোর্শেদা আক্তার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা করেন।মহানগর হাকিম উৎপল কুমার বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামি বরকত উল্লার বিরুদ্ধে সমন জারি করেন। বাকি নয়জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আগামী ৪ মে এ মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়।অন্য আসামিরা হলেন ক্যাপিটাল টাওয়ারের চেয়ারম্যান এইচ বি এম ইকবালের স্ত্রী সাবিহা ইকবাল, বরকত উল্লার স্ত্রী শামিমা আকতার (পরিচালক), অর্থ পরিচালক মো. মহসিন, পরিচালক মনোয়ারা কামাল, জহুরা কামাল, পলাশ আহমেদ, শাহ আলম, জসিম উদ্দিন ও সকিনা বেগম।মামলার আরজিতে বলা হয়, বাদী ক্যাপিটাল টাওয়ার প্রাইভেট লিমিটেডের অংশীদার। ক্যাপিটাল টাওয়ার নির্মাণের জন্য চুক্তি করা হয়। ওই চুক্তিপত্রের মাধ্যমে আসামিরা এক কোটি ৭৫ লাখ টাকা নিজেরাই আত্মসাৎ করেন।