বর্ণ অঙ্কন প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দনিয়া পাঠাগারের উদ্যোগে ‘এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে’ শীর্ষক বর্ণ অঙ্কন প্রতিযোগিতা ৯ ফেব্রুয়ারি শুরু হয়। ওই দিন শিশুমেলা স্কুলে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। এ উৎসবে এই এলাকার লক্ষাধিক শিশু অংশ নিচ্ছে। ২১ ফেব্রুয়ারি আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেয়। যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, বর্ণমালা স্কুলের দিবা ও প্রাত শাখা, গ্রিন গার্ডেন স্কুল, শেরেবাংলা আইডিয়াল স্কুল, সরকারি ঢাকা বধির উচ্চবিদ্যালয় এবং পলাশপুর আইডিয়াল স্কুলসহ এ পর্যন্ত ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ হাজার ৮৫০ জন শিক্ষার্থী উৎসাহ-উদ্দীপনার সঙ্গে এ প্রতিযোগিতায় অংশ নিয়েছে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। স্কুলে স্কুলে মাতৃভাষার চর্চা, বায়ান্নর ইতিহাস এবং দেশের প্রতি ভালোবাসার কথা তুলে ধরা হচ্ছে এসব আয়োজনে। পুরো আয়োজনে সংস্কৃতি মন্ত্রণালয় ও প্রাণ গ্রুপের মিল্ক ম্যান সহযোগিতা করছে।