বর্তমানের যুদ্ধে জয়ী হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন বলেছেন, পূর্ববাংলার জনগণ ১৯৭১ সালে যুদ্ধ চায়নি; চেয়েছিল স্বাধীনতা। কিন্তু স্বাধীনতার পরিবর্তে চাপিয়ে দেওয়া হয়েছিল যুদ্ধ। তিনি বলেন, বর্তমানেও স্বাধীনতার বিপক্ষের শক্তির সঙ্গে যুদ্ধ চলছে। এই যুদ্ধে জয়লাভ করতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। গতকাল বুধবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে’ এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ এ আলোচনা সভার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহমান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. আশরাফ-উল-আলম, সাধারণ সম্পাদক এ কে এম মনিরুজ্জামান বক্তব্য দেন।