বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষের প্রথম বর্ষে ভর্তিতে বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এ দাবিতে ছাত্রসংগঠনটি গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। গতকাল দুপুর ১২টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা-কর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। পরে ভাস্কর্য চত্বরে এক সমাবেশে ছাত্রনেতারা বলেন, চলতি অর্থবছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেটে সরকারি বরাদ্দ বাড়লেও প্রশাসন ‘নানা কৌশলে’ ফি বাড়িয়েই চলেছে। তাঁরা উল্লেখ করেন, গত বছরের চেয়ে এবার নিবন্ধন, ভর্তি, সেমিনার ও সেমিস্টার ফি এক হাজার ৭০০ টাকা বেড়েছে। নেতারা অভিযোগ করেন, মোটা অঙ্কের টাকা দিয়ে ভর্তি হতে হয় বলে অনেক দরিদ্র মেধাবী শিক্ষার্থী সুযোগ পেলেও শেষ পর্যন্ত ভর্তি হতে পারেন না। তাঁরা অবিলম্বে এই বর্ধিত ফি প্রত্যাহারের দাবি জানান।