প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের (পঞ্চম ব্যাচ) শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। গতকাল বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। দুপুর ১২টায় তাঁরা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদ শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে কথা বলেন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী আসাদুজ্জামান বলেন, উপাচার্যের নির্দেশে রোববার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসবে।