বর্ধিত বাসভাড়া প্রত্যাহার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ধিত বাসভাড়াকে অযৌক্তিক আখ্যা দিয়ে সরকার-নির্ধারিত সর্বনিম্ন ভাড়া বাতিলের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে ওই দাবি জানানো হয়।কর্মসূচিতে বক্তারা বলেন, যোগাযোগ মন্ত্রণালয়ের পরিবহন শাখা কোনো ধরনের সমীক্ষা বা বিদ্যমান পরিবহন ভাড়া-পরিস্থিতি যাচাই-বাছাই না করে অযৌক্তিকভাবে বাসভাড়া বাড়িয়েছে। পরিবহনব্যবস্থা কিছুসংখ্যক লুটেরা বাসমালিকের হাতে জিম্মি হয়ে পড়েছে। বাসভাড়া কমানোর পাশাপাশি পোশাকশিল্প শ্রমিকদের জন্য রেশন চালুর দাবি জানান বক্তারা। তাঁরা বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পোশাক শ্রমিকদের জন্য চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, আটা প্রভৃতি সুলভ মূল্যে পূর্ণাঙ্গ রেশনিংয়ের মাধ্যমে দিতে হবে।কর্মসূচিতে গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক মো. তৌহিদুর রহমান, আমিরুল হক, এম দেলোয়ার হোসেন, কামরুল আহসান, রোকেয়া সুলতানা প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।