বর্বরতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সবুজবাগ থানার পূর্ব বাসাবো এলাকায় আড়াই বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ অভিযোগে পুলিশ শরীফ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন জানান, ওই শিশুটির বাসা সবুজবাগ থানার পূর্ব বাসাবো কদমতলা এলাকায়। ওই বাসার পাশেই শরীফ থাকে। গতকাল শিশুটির বাবা বাইরে ছিলেন। মা ছিলেন অন্য একটি কক্ষে ঘুমে। এ সুযোগে শরীফ ওই শিশুকে নিজের বাসায় এনে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে শরীফকে হাতেনাতে আটক করে এবং শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শরীফকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।