বর্ষবরণে বিপুল আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে বাংলা নববর্ষ বরণে চলছে নানা আয়োজন। চলছে সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক মুখোশ, সরা, ইলিশ, হাতি, বাঘ, পাখিসহ নানা অনুষঙ্গের প্রতিকৃতি নির্মাণ। ছবিতে দেশের বিভিন্ন এলাকার এই চিত্র তুলে ধরা হলো।

ছবি: সোয়েল রানা
ছবি: সোয়েল রানা


মঙ্গল শোভাযাত্রার জন্য বিশাল আকৃতির মাছে চলছে তুলির শেষে আঁচড়। ছবিটি বগুড়া আর্ট কলেজ থেকে তোলা। 

ছবি: সাহাদাত পারভেজ
ছবি: সাহাদাত পারভেজ


ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণে মুখোশে সযত্নে রং বোলানো চলছে। 

ছবি: জগলুল পাশা
ছবি: জগলুল পাশা


মঙ্গল শোভাযাত্রাকে বর্ণাঢ্য করে তুলতে ব্যস্ত কয়েকজন। ছবিটি ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে তোলা।

ছবি: এহসান-উদ-দৌলা
ছবি: এহসান-উদ-দৌলা


যশোর উদীচীর কার্যালয়ের সামনে দেয়ালে ফুটিয়ে তোলা হচ্ছে বাঙালি সংস্কৃতির প্রতিচ্ছবি। 

ছবি: সৌরভ দাশ
ছবি: সৌরভ দাশ


বর্ষবরণের শোভাযাত্রায় ব্যবহারের জন্য চলছে নানা উপকরণ তৈরির কাজ। ছবিটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে তোলা।

ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
ছবি: পাপ্পু ভট্টাচার্য্য


শিল্পীরা ব্যস্ত রং বসাতে। ছবিটি নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট থেকে তোলা। 

ছবি: জগলুল পাশা
ছবি: জগলুল পাশা


বাঘের গায়ে রং করছেন কয়েকজন। ছবিটি ময়মনসিংহের মুকুল নিকেতন স্কুল থেকে তোলা। 

ছবি: সাইয়ান
ছবি: সাইয়ান


বরিশাল উদীচী শিল্পীগোষ্ঠীর কর্মীরা পয়লা বৈশাখ উদ্‌যাপনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছবিটি শহরের বিএম স্কুল প্রাঙ্গণ থেকে তোলা। 

ছবি: শাহ আলম
ছবি: শাহ আলম


 বর্ষবরণে চুয়াডাঙ্গার দর্শনায় অনির্বাণ থিয়েটারের আয়োজন।

ছবি: জগলুল পাশা
ছবি: জগলুল পাশা


মুখোশ তৈরিতে ব্যস্ত কয়েকজন। ছবিটি ময়মনসিংহ শহরের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে তোলা। 

ছবি: সাদ্দাম হোসেন
ছবি: সাদ্দাম হোসেন


খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে চলছে বর্ষবরণের প্রস্তুতি। 

ছবি: হাসান মাহমুদ
ছবি: হাসান মাহমুদ


দেয়ালে আঁকা হচ্ছে আলপনা। ছবিটি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ইংরেজি বিভাগ থেকে তোলা। 

ছবি: সাইফুল ইসলাম
ছবি: সাইফুল ইসলাম


ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের দেয়ালচিত্র।