বসাভাত অপুষ্টি কমাতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের কিছু গবেষক বলছেন, ‘বসাভাত’ দেশের অপুষ্টির হার অনেকটা কমিয়ে আনতে পারে। এ জন্য তাঁরা বসাভাতকে বলছেন পুষ্টিভাত।গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে অপুষ্টি রোধে ভাত রান্নার পদ্ধতি বিষয়ে এক সেমিনারে তাঁরা এ কথা বলেন। কবি ও গবেষক গাজী রফিকের গবেষণালব্ধ ফলাফল নিয়ে এ সেমিনারের আয়োজন করে সেন্টার ফর বাংলাদেশ কালচার।সেমিনারে গাজী রফিক বলেন, অতিরিক্ত জলে মাড় ফেলা পদ্ধতিতে রান্না করলে চাল অপচয় হয় ও চালের পুষ্টিগুণ কমে যায়। অন্যদিকে মাড় না ফেলে ভাত রান্না করলে অপচয় রোধসহ চালের পুষ্টি ধরে রাখা সম্ভব। তিনি এ বিষয়ে নানা তথ্য ও পরিসংখ্যান উপস্থাপন করেন।সেমিনারে প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, জনগণকে পুষ্টিভাত রান্নায় উদ্বুদ্ধ করতে পারলে চালের অপচয় রোধের পাশাপাশি পুষ্টির হার কমানো সম্ভব।সেমিনারে পুষ্টিবিজ্ঞানী খুরশিদ জাহান, অর্থনীতিবিদ এম এম আকাশ প্রমুখ বক্তব্য দেন।