বসুন্ধরা এলাকা থেকে নারীর দ্বিখণ্ডিত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বাড্ডা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গতকাল সোমবার অজ্ঞাতপরিচয় এক নারীর (৩০) দ্বিখণ্ডিত দেহ উদ্ধার করা হয়। অপরদিকে হাজারীবাগ এলাকা থেকে মো. সোহেল (২০) নামে এক তরুণের জবাই করা লাশ উদ্ধার করা হয়।বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, গতকাল দুপুরে বসুন্ধরা আবাসিক এলাকার জে ব্লকে নির্জন শণ বনের ভেতর থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। তাঁর পাশে একটি কালো বোরখা পড়ে ছিল। ঘটনাস্থল থেকে একটি দা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রোববার কোনো একসময় তাঁকে হত্যা করা হয়।এদিকে গতকাল সকালে হাজারীবাগ শিকদার মেডিকেলের উত্তর পাশ থেকে মো. সোহেলের জবাই করা লাশ উদ্ধার করে পুলিশ। হাজারীবাগ থানার উপপরিদর্শক শাহিদুর রহমান বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে নয়টার দিকে লাশটি উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়। পরে নিহতের পরিবারের সদস্যরা লাশটি সোহেলের বলে শনাক্ত করেন। পুলিশ জানায়, গত রোববার সন্ধ্যার দিকে সোহেলের কয়েকজন বন্ধু তাঁকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তাঁকে পাওয়া যাচ্ছিল না। সোহেলের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে।