বস্তিতে আগুন, ৫৭ ঘর ভস্মীভূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তর বাড্ডার গোপীপাড়ার একটি বস্তিতে গতকাল সোমবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।বাড্ডা থানা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল সকাল ১০টার দিকে ১২৬ গোপীপাড়ার ওই বস্তিতে আগুন লাগে। প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনায় বস্তির ৫৭টি টিনশেডের ভাড়াঘরের সব কটি পুড়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।