বস্তিতে গৃহবধূ ও কিশোরীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগের একটি বস্তি থেকে পুলিশ গতকাল রোববার নাসিমা বেগম (৩২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। এ ছাড়া পৃথক দুটি ঘটনায় কিশোরীসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এদের একজন তাসলিমা আক্তার (১২)। অন্যজনের পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুর দেড়টার দিকে পুলিশ হাজারীবাগ এলাকার সাদেক খান পেট্রলপাম্প-সংলগ্ন আড়তের পেছনে শান্তি বেগমের বস্তিঘর থেকে নাসিমার লাশ উদ্ধার করে। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রথম আলোকে জানান, মৃতদেহের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।এদিকে গত শনিবার সন্ধ্যায় পুলিশ ভাসানটেক ২ নম্বর বস্তির একটি ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাসলিমার লাশ উদ্ধার করে পুলিশ। তার বাবা ইসরাফিল বলেন. তাঁর মেয়ে দীর্ঘদিন ধরে জন্ডিসে ভুগছিল। রোগ ভালো না হওয়ায় সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ ছাড়া শনিবার রাতে পুলিশ কারওয়ান বাজারের ফুটপাত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে।