বস্তুনিষ্ঠ তথ্য জাতির সামনে তুলে ধরতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, তদবিরকেন্দ্রিক সংস্কৃতির কারণে বিভিন্ন প্রতিষ্ঠান দুর্বল হয়েছে। এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। এ জন্য আইনের শাসনের প্রতি শ্রদ্ধা ও জনগণের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করতে হবে।মন্ত্রী গতকাল সোমবার বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ২৪ ঘণ্টা সম্প্রচার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, তথ্য কোনো পণ্য নয়, এটি সামাজিক বিষয়। যাঁরা তথ্য নিয়ে কাজ করেন, তাঁদের সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা রয়েছে। তাই সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য জাতির সামনে তুলে ধরতে হবে। তিনি আরও বলেন, গণমানুষের দাবি অনুযায়ী বিটিভি জনগণের বিনোদনের জন্য ২৪ ঘণ্টা খোলা থাকবে।অনুষ্ঠানে তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বিটিভির উপমহাপরিচালক (অনুষ্ঠান) মনিরুল ইসলাম ও প্রধান প্রকৌশলী আহসানুজ্জামান বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন বিটিভির মহাপরিচালক ম. হামিদ। তথ্য বিবরণী।