বহুতল ভবন থেকে পড়ে দুই সহোদরের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মতিঝিলের একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে গতকাল মঙ্গলবার দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন মো. আব্বাস (২৫) ও স্বপন মিয়া (৩০)।পুলিশ জানায়, বেলা ১১টার দিকে ৭৮, মতিঝিল ডব্লিউডব্লিউ ভবনের ১৮ তলার বাইরে তারে ঝোলনো বড় আকারের বালতির মধ্যে দাঁড়িয়ে আব্বাস ও তাঁর বড় ভাই স্বপন মিয়া দেয়ালে রং করছিলেন। হঠাৎ তার ছিঁড়ে গেলে বালতিসহ তাঁরা নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলে তাঁদের মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মতিঝিল থানায় নিয়ে যায়। নিহত দুই সহোদরের গ্রামের বাড়ি বরিশালের মুলাদীতে। তাঁদের বাবার নাম মোসলেম বেপারী। মতিঝিল থানার অপারেশন কর্মকর্তা মামুনুর রশীদ প্রথম আলোকে জানান, আদালতের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনেরা নিয়ে যান। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।